ঈদুল আজহা উপলক্ষে ১০৭ জন বন্দী মুক্তি পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে এ বছর ১০৭ জন কারাবন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের বিভিন্ন কারাগার থেকে আগামী দু-এক দিনের মধ্যে তাঁদের মুক্তি দেওয়া হবে।গত বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এ-সংক্রান্ত একটি আদেশে সই করেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। জানতে চাইলে মন্ত্রণালয়ের উপসচিব (কারা শাখা) কায়কোবাদ প্রথম আলোকে বলেন, প্রতিবছর দুই ঈদ এবং স্বাধীনতা ও বিজয় দিবসকে সামনে রেখে রাষ্ট্রপতি বন্দীদের মুক্তির আদেশ দিয়ে থাকেন। সেই অনুযায়ী তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে। এই বন্দীরা বিভিন্ন মামলায় দেশের ৩৬টি জেলে বন্দী আছেন।