ঈদুল আজহা ২৫ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৫ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ কথা জানান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

সামীম মোহাম্মদ আফজাল বলেন, আজ বাংলাদেশের আকাশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামী বুধবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। তাই বাংলাদেশে ২৫ সেপ্টেম্বর শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।