প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৬ অক্টোবর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের আকাশে গতকাল জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার খবর মেলেনি। ফলে আজ জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল থেকে জিলহজ মাস গণনা শুরু। এর পরিপ্রেক্ষিতে ১০ জিলহজ অর্থাৎ ৬ অক্টোবর ঈদুল আজহা হবে। নিজস্ব প্রতিবেদক