ঈদুল আজহার ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাল মঙ্গলবার থেকে ছুটি শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে যথারীতি ক্যাম্পাসের ক্লাস-পরীক্ষা চালু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ছুটির আগে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের শেষ দিন। কাল মঙ্গলবার থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। কাল মঙ্গলবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০ সেপ্টেম্বর সকাল নয়টায় শিক্ষার্থীদের জন্য আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কার্যালয়গুলো খুলবে।