ঈদে ওয়ালটনে বিশেষ মূল্যছাড়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওয়ালটনের পণ্যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সারা দেশে চলছে ওয়ালটনের ‘ঈদ মেগা সেল’ অফার। বিশেষ মূল্য ছাড়ে ওয়ালটনের ক্রেতারা নতুন স্মার্ট ও বেসিক এলইডি টিভি কেনার সুযোগ পাচ্ছেন। সঙ্গে জিরো ইন্টারেস্টে সহজ কিস্তির সুবিধাও পাওয়া যাবে। ওয়ালটনের কর্মকর্তারা জানান, ছাড়ে পণ্য কেনার সুযোগ থাকছে আগামী ১৭ মে পর্যন্ত। এ ছাড়া ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশন করলেই প্রতি ঘণ্টায় বিনা মূল্যে এসি বা নিশ্চিত নগদ ছাড় পাচ্ছেন ক্রেতারা।
ওয়ালটন টিভির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, একদিকে ওয়ালটন টিভির গুণগতমান অনেক উন্নত, অন্যদিকে দামেও সাশ্রয়ী। পাশাপাশি ডিজাইনের দিক থেকেও তুলনামূলক স্লিম, মসৃণ, ঝকঝকে ও স্ট্যাইলিশ। তাই স্থানীয় বাজারে টেলিভিশন বিক্রির শীর্ষে ওয়ালটন। বর্তমানে ওয়ালটন টিভির মার্কেট শেয়ার প্রায় ৫০ শতাংশ। বিজ্ঞপ্তি