ঈদে গণভবনে শুভেচ্ছাবিনিময় করবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে সবার সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ঈদের দিন সকাল সাড়ে নয়টা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এবং বেলা সাড়ে ১১টা থেকে কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করবেন।