ঈদে গাড়ির টিকিট নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকিটের দাম বাড়ানো এবং কালোবাজারি বন্ধ করে ঈদে নির্বিঘ্নে মানুষের বাড়ি ফেরা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশে যুব ইউনিয়ন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যুব ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, সরকার সব সময় ঈদে মানুষের বাড়ি ফেরা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলে। কিন্তু বাস্তবে এর উল্টোটা দেখা যায়। এবারও ইতিমধ্যে বাড়তি দামে টিকিট বিক্রি ও কালোবাজারি করতে দেখা যাচ্ছে।