ঈদে দুর্ঘটনা রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল ফিতরে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রায় তিন শ জন মানুষ নিহত হওয়ার আতঙ্ককে স্মরণ করিয়ে দিয়ে এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ডব্লিউবিবি ট্রাস্ট ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
গতকাল বুধবার পবা কার্যালয়ে দুটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠক থেকে এ দাবি জানানো হয়।
বৈঠকে বেপরোয়াভাবে যান চালনা নিয়ন্ত্রণ এবং ফিটনেসবিহীন গাড়ি ও নৌযান চলাচল বন্ধে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ মহাসড়কে গরুর হাট স্থাপন নিষিদ্ধ করার পরামর্শ দেন আলোচকেরা। বিজ্ঞপ্তি।