ঈদে নতুন টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সালামি। সালামের পর প্রিয়জনকে উপহার হিসেবে দেওয়া হয় নতুন টাকা। তাই হাতে সময় থাকতেই নতুন টাকা সংগ্রহ করেন সবাই। ঈদকে সামনে রেখে রাজধানীর গুলিস্তানে নতুন টাকা বিক্রি হচ্ছে।

রাজধানীর গুলিস্তান এলাকায় নতুন টাকার পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। আজ শনিবার ছবিটি তোলা।

নতুন টাকা নিতে ক্রেতারা ভিড় জমিয়েছেন।

১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা বিভিন্ন টাকার নতুন নোট পাওয়া যাচ্ছে গুলিস্তানে। প্রয়োজন অনুসারে কিনছেন ক্রেতারা।

নতুন টাকা গুনছেন ক্রেতারা। ছবিটি আজ রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তোলা।