ঈদে নৌপথে নাব্যতার সংকট হবে না: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে মাওয়া-কাওরাকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নাব্যতার সংকট হবে না বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল শনিবার দুপুরে মাওয়া-কাওরাকান্দি নৌপথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।নৌমন্ত্রী শাজাহান খান জানান, এ দুই নৌপথে নাব্যতা ঠিক রাখতে ইতিমধ্যে মাওয়া-কাওরাকান্দি নৌপথে নয়টি ও পাটুরিয়া- দৌলতদিয়া নৌপথে সাতটি ড্রেজার ড্রেজিং শুরু করেছে। ফলে ঈদে যাত্রীরা নির্বিঘ্নে এই দুই নৌপথ দিয়ে বাড়ি পৌঁছাতে পারবেন। ভোগান্তি কমাতে ঈদে মাওয়া-কাওরাকান্দি নৌপথে চালু করা হবে দুটি সি-ট্রাক। এ ছাড়া উভয় পাড়ে যানবাহনগুলোর জন্য তিনটি করে ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। এর ফলে ঘাট এলাকাগুলোতে আর কোনো যানজট থাকবে না। মাওয়া লঞ্চ ঘাটটি সরিয়ে চৌরাস্তায় নেওয়া হচ্ছে। এ ছাড়া ঈদের পর চালু হবে ওয়াটার বাস।নৌমন্ত্রী শাজাহান খান গতকাল শনিবার সকালে মাওয়ায় প্রথম ইয়ার্ড পরিদর্শন করেন। এরপর তিনি নৌপথটির ড্রেজিং এলাকা ও দুুপুরে কাওরাকান্দি ঘাটের নতুন মাইক্রোবাস ইয়ার্ড পরিদর্শন করেন। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক নুর উর রহমান, পুলিশ সুপার নজরুল হোসেন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুলচন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।