ঈদে বরিশাল শহরে বাজি-পটকা ফোটানো নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন এলাকায় বাজি ও পটকা ফোটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। সেই সঙ্গে মানুষের নিরাপত্তায় বাড়তি নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হবে নিরাপত্তাচৌকি। যাত্রী নিরাপত্তায় ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত হয়।
পুলিশ কমিশনার এস এম রুহুল আমিনের সভাপতিত্বে এ সভায় ঈদ উপলক্ষে নগরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঈদে ঘরমুখো মানুষ যাতে দুর্ভোগে না পড়ে সে ব্যাপারেও নানা উদ্যোগের কথা জানানো হয়।
উন্মুক্ত এ সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঈদ উপলক্ষে নিরাপত্তার ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা তুলে ধরা হয়।