ঈদে বাড়ি ফেরা স্বস্তিদায়ক হবে: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে। কারণ, তাদের যাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রিজার্ভ রাখা হয়েছে বিআরটিসির ৮০টি নতুন বাস। একই সঙ্গে দেশের সব মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বসানো নিষিদ্ধ করা হয়েছে। 


আজ রোববার বেলা একটায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, মহাসড়কে গাড়িচালকদের বেপরোয়া চালনার কারণে যানজটের সৃষ্টি হয়। তাই যানজট নিরসনে এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রী মাওয়া চৌরাস্তায় বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও ফিটনেস পরীক্ষা করেন। ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘড়িয়া ও নিমতলায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে। তিনটি আদালতের মাধ্যমে বিভিন্ন ধরনের ৩৫টি যানবাহনের বিরুদ্ধে ২৮টি মামলা ও ৩৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এতে সড়ক ও জনপথ এবং বিআরটিএর বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।