ঈদে বিজিবি-বিএসএফের মিষ্টিবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে মিষ্টিবিনিময় হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে হিলি চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবি দিনাজপুর সেক্টর ও বিজিবি-৩ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে বিএসএফ রায়গঞ্জ সেক্টরের ডিআইজি ও পতিরাম ৫৭ ও ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের জন্য মিষ্টি পাঠানো হয়।
হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল জব্বার প্রথম আলোকে জানান, এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঈদ উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর, বিজিবি-৩ ও ২৯ ব্যাটালিয়নের জন্য মিষ্টি পাঠানো হয়।