ঈদে ভারতীয় গরু অবৈধভাবে আনলে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে গতকাল শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গরু চোরাচালান বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে গরুর বিট বা খাটালের মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিট বা খাটালের নিয়ম মেনে আসন্ন ঈদুল আজহার সময় বৈধভাবে ভারত থেকে গরু আনতে হবে। এ ছাড়া কোনো বাংলাদেশি রাখাল সীমান্তের জিরো পয়েন্ট অতিক্রম করলেই তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জে নবগঠিত ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসান মোরশেদ প্রমুখ।