ঈদে ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি ৪ দিন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম চার দিন বন্ধ। এই কার্যক্রম আবার শুরু হবে ২১ জুলাই মঙ্গলবার থেকে। তবে পাসপোর্টের যাত্রীরা যাতায়াত করতে পারবেন। ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাসিম ফারুক খান বিষয়টি জানান।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. লুৎফুল করিম বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুক্রবার থেকে তিন দিন সরকারি ছুটির সঙ্গে একদিন বাড়িয়ে এই স্থলবন্দরে চার দিন ছুটি দেওয়া হয়েছে। ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও ভারতীয় ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্তে এই একদিন ছুটি বাড়ানো হয়।