ঈদে যাত্রী হয়রানি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে পরিবহন ভাড়া বৃদ্ধি ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ পরিষদ। গতকাল সোমবার নগরের বহদ্দারহাট মোড়ে এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানায় সংগঠনটি।সমাবেশে বক্তারা বলেন, ঈদে চট্টগ্রাম থেকে দেশের নানা গন্তব্যে ছেড়ে যাওয়া যানবাহনে স্বাভাবিক ভাড়ার দু-তিন গুণ আদায় করা হয়। ঘরমুখী মানুষকে জিম্মি করে যানবাহনের মালিকেরা এভাবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এ ছাড়া ঝুঁকিপূর্ণভাবে গাড়ির ছাদেও যাত্রী পরিবহন করা হয়।যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে প্রশাসনের তদারকি বাড়ানো উচিত। অন্যথায় ঘরমুখী যাত্রীরা হয়রানির শিকার হবে।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব এম রুহুল আমিন।