ঈদে যাত্রীসেবা দিতে আসছে মধুমতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) জাহাজ মধুমতি ঈদে যাত্রী পরিবহন শুরু হচ্ছে। ১৪ জুলাই থেকে সাড়ে ৭০০ যাত্রী ধারণক্ষমতার এই জাহাজ বরিশাল-ঢাকা নৌপথে চলাচল করবে।
বিআইডব্লিউটিসি ঢাকা কার্যালয় জানায়, মধুমতি জাহাজের নির্মাণকাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় আছে। ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। এরপরই ঢাকা-বরিশাল রুটে এটির যাত্রী পরিবহন শুরু হবে। দ্বিতলবিশিষ্ট জাহাজের দৈর্ঘ্য ৭৫ দশমিক ৫০ মিটার এবং প্রস্থ ১২ দশমিক ৫০ মিটার। এতে চারটি ভিআইপি ফ্যামিলি স্যুট, ১৮টি প্রথম শ্রেণির সিঙ্গেল ফ্যামিলি স্যুট ও প্রথম শ্রেণির সিঙ্গেল কেবিন আছে চারটি। প্রথম শ্রেণির ডাবল কেবিন ৩৪টি এবং দ্বিতীয় শ্রেণির চেয়ার-সিট ৪২টি। সেই সঙ্গে তৃতীয় (ডেক) শ্রেণির প্রায় ৫৫০ জনের ব্যবস্থা আছে।