ঈদে যানজট কম হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে মহাসড়ক প্রশস্তকরণের কাজ পরিদর্শন করতে আসেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গত চার ঈদের তুলনায় এবার ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে চার লেনের কাজ শুরু হওয়ায় জনদুর্ভোগ ও যানজট কম হবে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজট কমানোর জন্য সড়ক প্রশস্ত করা হচ্ছে। এর কাজ শেষ হলে এবারের ঈদে এখানকার যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে।