ঈদে যানবাহন পারাপার ও টোল আদায়ে রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতুটি চালু হওয়ার পর এর আগে এত পরিমাণ টোল আদায় হয়নি। রেকর্ড সৃষ্টির আগের দিন (২৩ জুন সকাল ৬টা থেকে ২৪ জুন সকাল ৬টা) ২৪ ঘণ্টায়ও গত বছরের রেকর্ড ভঙ্গ করে। ওই ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৭৩২টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ১৫ লাখ টাকা। বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।

সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, বঙ্গবন্ধু সেতু ব্যবহার করে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২৬টি জেলায় পরিবহন চলাচল করে। অন্য বছরের তুলনায় এবার ঈদ উপলক্ষে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। এতে বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ জুন (শনিবার) সকাল ৬টা থেকে ২৫ জুন (রোববার) সকাল ৬টা পর্যন্ত ১৬ হাজার ৯৫১টি বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন সেতু পার হয়ে উত্তরবঙ্গের দিকে গেছে। এ ছাড়া উত্তরবঙ্গের দিক থেকে ১০ হাজার ৪৭৯টি যানবাহন সেতু পার হয়েছে। এর ফলে ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৬৭২টি বিভিন্ন ধরনের যানবাহন সেতু পারাপার হয়েছে। এই পরিবহন থেকে টোল আদায় করা হয়েছে আড়াই কোটি টাকা।

বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে নিয়োজিত কোম্পানি কমিউটার সিস্টেম নেটওয়ার্কের (সিএনএস) ব্যবস্থাপক আমিনুর রহমান জানান, গত শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত সর্বোচ্চ টোল আদায় করা হয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি।