ঈদে শেখ হাসিনাকে মোদির অভিনন্দন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে আপনাকে, আপনার পরিবার এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদ মোবারক জানাচ্ছি।’
ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘এই উৎসব আমাদের সমাজের সুবিধাবঞ্চিতদের প্রতি ত্যাগ ও ভাগাভাগির কথা আমাদের স্মরণ করিয়ে দেয়, যাদের স্বার্থের কথা আমরা ও আমাদের উভয় সরকার অগ্রাধিকার দেয়।’
নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চমৎকার সহযোগিতা ও অংশীদারত্ব জোরদারে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। কয়েক সপ্তাহের মধ্যে যখন নয়াদিল্লিতে আমরা বৈঠকে মিলিত হব, তখন এ বিষয় এবং অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার জন্য আমি অপেক্ষা করছি।’