ঈদে স্বাভাবিক যান চলাচলের চ্যালেঞ্জ নিয়েছেন যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

এবার ঈদে যান চলাচল স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ নেওয়ার কথা জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এবার ঈদের আগে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ গ্রহণ করেছি।’

যোগাযোগমন্ত্রী আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নির্মাণাধীন একটি সেতু পরিদর্শনের সময় এ কথা বলেন।মন্ত্রী জানান, অন্য চার বছরের ঈদের তুলনায় এবার মানুষ স্বস্তিতে বাড়ি ফিরবে। তিনি বলেন, ‘যেকোনো কাজের আলোচনা-সমালোচনা হবে। সমালোচনা হলে আমরা তত্পর হই। তবে অপপ্রচারকারীরা এবার হতাশ হবেন।’

মন্ত্রী বলেন, এবার ঈদে রাজধানীর প্রবেশপথগুলো যানজটমুক্ত রাখা হবে। এ জন্য বিভিন্ন প্রবেশপথ প্রশস্ত করা হয়েছে। তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা এলাকায় যানজট নিরসনের জন্য আগামী মাসে ফ্লাইওভার নির্মাণের টেন্ডার ডাকা হবে। ২০১৫ সালে ফ্লাইওভারের নির্মাণকাজ শুরু হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।