ঈদে হাসপাতাল পুলিশ দমকল ও ওয়াসার জরুরি সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে চিকিৎ সাসেবা দিতে রাজধানীর হাসপাতালগুলো বিশেষ প্রস্তুতি নিয়েছে। এ ছাড়া নগরের অন্য পরিষেবা প্রতিষ্ঠানগুলো থেকেও জরুরি সেবা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাধারণ মানুষকে যেকোনো জরুরি প্রয়োজনে হাসপাতাল, দমকল বাহিনী, ওয়াসা, পুলিশ, র‌্যাব প্রভৃতি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।ঢাকা সিটি করপোরেশন জানিয়েছে, শাহবাগের শিশুপার্ক ঈদের দিন ও ঈদের পরবর্তী তিন দিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: হাসপাতালের পরিচালক শহীদুল হক মল্লিক গতকাল সোমবার প্রথম আলোকে জানান, ওয়ার্ডগুলোতে বরাবরের মতোই চিকিৎ সাসেবা দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি ইউনিটের জন্য চিকিৎ সক, নার্স ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ টিম করে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সরকারি ছুটি হলেও ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ খোলা থাকবে।জাতীয় হূদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি), ঢাকা শিশু হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) বহির্বিভাগ বন্ধ থাকলেও জরুরি বিভাগে সার্বক্ষণিক সেবা পাবে রোগীরা। এনআইসিভিডির আবাসিক চিকিৎ সা কর্মকর্তা কাজল কুমার কর্মকার জানান, জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকছে। এ ছাড়া ঈদের পরদিন থেকে বহির্বিভাগও খোলা থাকবে।ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকার পাশাপাশি প্রতিদিনই বিশেষজ্ঞ চিকিৎ সকেরা এসে অসুস্থ শিশুদের দেখে যাবেন বলে জানান। পঙ্গু হাসপাতালেও জরুরি বিভাগে চিকিৎ সা ও অস্ত্রোপচার চালু থাকবে।ফায়ার সার্ভিস: ঢাকা শহরের ভেতরে কোনো দুর্ঘটনা ঘটলে ১৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ ছাড়া দেশের কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে ০১৭৩০৩৩৬৬৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।ঢাকা ওয়াসা: রাজধানীর কোথাও পানির সংকট দেখা দিলে ওয়াসার সিস্টেম অপারেশন কন্ট্রোল বিভাগের ০২-৯৩৫৮১৯২ নম্বরে যোগাযোগ করলে পানির গাড়ি পৌঁছানোর ব্যবস্থা রেখেছে ঢাকা ওয়াসা।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: ঢাকাসহ সারা দেশের সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষার্থে পুলিশ কর্তৃপক্ষ কয়েকটি নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। পুলিশের নিয়ন্ত্রণকক্ষের নম্বর ০১৭১৩৩৯৮৩১১, ০১১৯১০০১১২২, ০১১৯১০০১১৩৩, ০২-৯৬৬৫৪০৭, ০২-৮৬১৪৩০০; ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষের নম্বর ০১৭১১০০০৯৯০, ০১১৯৯৮০৬১১১, ০১১৯৯৮০৬২২২, ০১১৯৯৮০৬৮৮৮; পুলিশের গোয়েন্দা শাখার নম্বর ০২-৯৩৪১৪৯৩, ০১১৯১০০১১০০, ০১১৯১০০১১১১ ও ০১৬৭৮০২৪৬৫২।