ঈদের অজুহাতে বরগুনায় বাড়তি বাসভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে বরগুনা থেকে চলাচলকারী দূরপাল্লার বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বরগুনা থেকে ঢাকা ও অন্যান্য স্থানে চলাচলকারী বাসগুলোতে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানোয় যাত্রীরা অতিরিক্ত ভাড়া গুনতে বাধ্য হচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা থেকে ঢাকাগামী বাসগুলোতে ঈদের আগে ভাড়া ছিল ৫০০ টাকা। কিন্তু ঈদের পরদিন থেকে তা বাড়িয়ে ঢাকার সায়েদাবাদগামী বাসে ৫৮০ ও গাবতলীগামী বাসে ৬৫০ টাকা ভাড়া নির্ধারণ করে পরিবহন কোম্পানির মালিকেরা।বিভিন্ন পরিবহনের স্থানীয় প্রতিনিধিদের সূত্রে জানা গেছে, বরগুনা থেকে পটুয়াখালী হয়ে ঢাকার পথে প্রতিদিন ২৪টি এবং চান্দখালী ও গৌরিচন্না থেকে আরও অন্তত ১২টি বাস চলাচল করে।যাত্রীরা অভিযোগ করেছেন, পাথরঘাটা থেকে ঢাকার পথে চলাচলকারী ২৫টি বাসে ৪০০ টাকার স্থলে ৬৫০ থেকে ৭০০ টাকা এবং আমতলী থেকে চলাচলকারী প্রায় ২৮টি বাসে ৫০০ টাকার স্থলে ৬০০ থেকে ৭০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।মনির হোসেন নামের ঢাকার এক যাত্রী জানান, আসার সময় নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দেড় গুণ ভাড়া গুনতে হয়েছে। এখন ফেরার পথেও ৫০০ টাকার স্থলে ৬৫০ টাকায় টিকিট নিতে হয়েছে।বরগুনা-ঢাকা পথে চলাচলকারী সাকুরা পরিবহনের স্থানীয় প্রতিনিধি মজিবুল হক অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, 'ঈদের সময় যাত্রীদের চাপ বাড়ে বলে আমরা একটু বেশি ভাড়া নিই। সরকারনির্ধারিত তালিকা অনুযায়ী বরগুনা থেকে ঢাকার ভাড়া ৬৫০ টাকা। কিন্তু আমরা সেখানে সব সময় ৫০০ টাকা ভাড়া নিই। এটা ঈদের সময় আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করি।'পাথরঘাটার বাসযাত্রী সফিকুল ইসলাম অভিযোগ করেন, সব সময় পাথরঘাটা থেকে ঢাকায় ৩৫০-৪০০ টাকা ভাড়া নেওয়া হয়। এখন ঈদের সময় ৬৫০ থেকে ৭০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।পাথরঘাটা-ঢাকা পথে চলাচলকারী দেশ পরিবহনের স্থানীয় প্রতিনিধি নাজমুল হক বলেন, 'ঈদের জন্য আমরা সাময়িক বাড়তি কিছু ভাড়া নিচ্ছি। তবে আমরা ৬০০ টাকার বেশি নিইনি। অন্যান্য কোম্পানির বাসগুলোতে ৬৫০ থেকে ৭০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।'আমতলীর যাত্রী আবদুস সোবহান জানান, ঈদের অজুহাতে "্বিগুণ ভাড়া দিয়েও নিরাপদে যাতায়াত করা খুবই দুঃসাধ্য হয়ে পড়েছে।সাকুরা পরিবহনের আমতলী কাউন্টার প্রতিনিধি মোতাহার হোসেন জানান, ঈদের ভিড় কমে গেলে আবার স্বাভাবিক ভাড়া নেওয়া হবে।