ঈদের আগে উপদেষ্টাদের জবানে তালা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়ে দেশ ও জাতি ‘বড্ড বিপাকে আছে’ বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুুরী। তিনি বলেছেন, ঈদের আগে প্রধানমন্ত্রী উপদেষ্টাদের ‘জবানে তালা লাগানোর’ ব্যবস্থা করলে মানুষের ঈদের আনন্দ বাড়বে। গতকাল শুক্রবার বিকেলে উত্তরার একটি রেস্তোরাঁয় ঢাকা মহানগর বিকল্পধারা (উত্তর) আয়োজিত ইফতারপূর্ব আলোচনায় বি চৌধুরী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন, কার্যকলাপ দেখে মনে হয়, তাঁরা দলীয় কর্মকর্তা হলেই মানানসহ হতো।ঈদের ছুটিতে বাড়ি-ঘরে তালা লাগিয়ে যাওয়ার জন্য রাজধানীর বাসিন্দাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানের সমালোচনা করেন সাবেক রাষ্ট্রপতি। তিনি প্রশ্ন করেন, ‘আপনি কি সতর্ক করার মাধ্যমে জনগণকে ভয় দেখালেন? ঘরে তালা বন্ধ না করে কি কেউ বাইরে যায়! আশা করবো, চোর-ডাকাতরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে যেন উৎসাহিত না হয়।’নতুন করে বাংলাদেশে বিশ্বব্যাংকের ৩৯ কোটি ডলারের ঋণচুক্তি বাতিলের বিষয় উল্লেখ করে একে দেশের জন্য অসম্মানজনক বলে মন্তব্য করেন বিকল্পধারার সভাপতি। মহানগর বিকল্পধারার সভাপতি মাহবুব আলীর সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব আবদুর রউফ মান্নান, নেতা শেখ শহিদুজ্জামান, স্থপতি মাহফুজুর রহমান প্রমুখ।