ঈদের আগে জুলাইয়ের ভাতা পাচ্ছেন না শিক্ষানবিশ চিকিৎসকেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে জুলাই মাসের ভাতা পাবেন কি না এ নিয়ে সংশয়ে রয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা।হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুবুল হক প্রথম আলোকে গতকাল শনিবার বলেন, হাসপাতালটিতে বর্তমানে ১৩৩ জন শিক্ষানবিশ চিকিৎসক কর্মরত আছেন। প্রতি মাসের এক তারিখে তাঁরা ভাতা পান। কিন্তু আজ (গতকাল) পর্যন্ত ভাতা পাওয়া যায়নি। ঈদের ছুটিতে শূন্য হাতে বাড়ি যেতে হবে!এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) মো. শফিকউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘অর্থবছরের শুরুতে ভাতার বার্ষিক বরাদ্দের ছাড় স্বাস্থ্য মন্ত্রণালয় ও মহাপরিচালকের কার্যালয় না পাওয়ায় এ সমস্যা হয়েছে। আমি জরুরি ভিত্তিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে ঈদের আগে শিক্ষানবিশ চিকিৎসকদের হাতে ভাতার টাকাটা তুলে দিতে পারি।’