ঈদের আগে তিন বিশিষ্ট নাগরিকের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে কারাগারে বন্দী তিন সম্পাদক, সাংবাদিক ও রাজনীতিবিদের মুক্তি চেয়েছেন নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের ১০ নেতা। গতকাল বুধবার এক বিবৃতিতে তাঁরা বলেন, দীর্ঘ সময় ধরে প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং সাবেক ডাকসু ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জেলে আছেন।
বিবৃতিতে বলা হয়, ন্যায়বিচারের স্বার্থে বিচারাধীন বন্দীর জামিন পাওয়ার অধিকার আছে। কিন্তু বর্তমান সরকারের সময়ে তা পুরোপুরি লঙ্ঘিত হচ্ছে। বিবৃতিতে সই করা ১০ জনের প্রায় সবাই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ছিলেন, যাঁদের অনেকেই এখন বিএনপির কেন্দ্রীয় নেতা। তাঁরা হলেন আমান উল্লাহ, খায়রুল কবির, হাবিবুর রহমান, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন আহমেদ, খন্দকার লুৎফর রহমান, আসাদুজ্জামান আসাদ ও সালাউদ্দিন তরুণ। বিজ্ঞপ্তি।