ঈদের আগে রাস্তার হকারকেও এভাবে উচ্ছেদ করা হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে যেভাবে ঈদের চার দিন আগে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, ঈদের আগে এভাবে রাস্তা থেকে একজন হকারকেও কেউ উচ্ছেদ করে না। জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক এ মন্তব্য করেছেন। গতকাল শুক্রবার বিকেলে নোয়াখালীর সেনবাগ পৌরসভা নির্বাচনে প্রার্থী মনোনয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।জয়নাল আবদিন ফারুক আরও বলেন, সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চলছে। বর্তমানে যুবদল ও ছাত্রদলের ১০ হাজারের বেশি নেতা-কর্মী কারাগারে রয়েছেন। সরকার বিএনপির নেতাদের রিমান্ডের নামে জেল থেকে বের করে নিয়ে তাদের সাজানো বক্তব্যে স্বীকারোক্তি আদায় করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমানকে তথাকথিত দশ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় জড়ানোর ষড়যন্ত্র করছে। পৌর বিএনপির সভাপতি জাহিদুল হকের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য দেন।