ঈদের আগে সব কারখানায় জুলাই মাসের বেতন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিএসপি সুবিধা পুনর্বহাল ও ঈদের আগে সব কারখানায় জুলাই মাসের বেতনসহ ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।
রাজধানীর তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে গতকাল বুধবার সকালে সংগঠনটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১০ দফা দাবি পেশ করা হয়।
দাবির মধ্যে রয়েছে আগামী ২৫ রোজার মধ্যে গার্মেন্টস কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস, রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।