ঈদের আগেই এমপিওভুক্তির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান ঈদের আগে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। অন্যথায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ এবং লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বুধবার সংগঠনটি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে স্বীকৃতির সময় থেকে চাকরির বয়স গণনা করা এবং স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় না আসা পর্যন্ত নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি বন্ধ রাখা। ঈদের আগে দাবি মানা না হলে আগামী ১২ আগস্ট থেকে টানা ৭২ ঘণ্টা সড়ক, রেল ও নৌপথ অবরোধ এবং ২৫ আগস্ট সকাল ১০টায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ ও লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।