ঈদের আগেই বেতন দেওয়ার দাবি স্কপের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গার্মেন্টসহ সব ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ঈদের আগেই আগস্ট মাসের পূর্ণ বেতন দেওয়ার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। একই সঙ্গে পরিষদ বর্তমান মজুরিকাঠামোর ভিত্তিতে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ বোনাস হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছে। গত সোমবার এক বিবৃতিতে স্কপ নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ আহ্বান জানান। বিবৃতিতে আরও বলা হয়, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ প্রত্যাশা করে শিল্প ও দেশের স্বার্থে মালিকেরা নিজ নিজ দায়িত্ববোধ থেকে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য প্রাপ্য পরিশোধের ব্যবস্থা করবেন। বিবৃতি দেওয়া স্কপ নেতারা হলেন রায় রমেশ চন্দ্র, জাফরুল হক, ওয়াজেদুল ইসলাম খান, শাহ মোহাম্মদ আবু জাফর, মেসবাহ উদ্দিন আহমেদ, আবদুল কাদের হাওলাদার, শফিউদ্দিন আহমেদ প্রমুখ।