ঈদের আগেই শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল ফিতরের আগেই শিল্প-কলকারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বকেয়া পাওনা ও বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।গত বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনের নেতারা এই দাবি জানান।স্কপ নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বাড়িভাড়া, যাতায়াত ব্যয়, চিকিৎসা ও শিক্ষাসহ সব খাতের ব্যয় লাগামহীনভাবে বেড়ে গেছে। কিন্তু শ্রমিক-কর্মচারীরা দিন-রাত শ্রম দিলেও অনেক প্রতিষ্ঠানে সময়মতো মজুরি পরিশোধ করা হচ্ছে না। আবার ট্রেড ইউনিয়ন না থাকার কারণে শ্রমিক-কর্মচারীরা চাকরি হারানোর ভয়ে প্রতিবাদও করতে পারেন না।স্কপের কেন্দ্রীয় নেতা জাফরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতা ওয়াজেদুল ইসলাম খান, আদুল মতিন মাস্টার প্রমুখ বক্তব্য দেন।