ঈদের আগেই শ্রমিকদের পাওনা বেতন-বোনাস পরিশোধের দাবি
আসন্ন ঈদুল আজহা এবং শারদীয় দুর্গাপূজার আগেই শ্রমিকদের পাওনা বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে পরিষদের নেতারা এ দাবি জানান।মজুরি কাঠামো পুনর্গঠন, ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন, শ্রম আইন সংশোধনসহ পাঁচ দফা দাবিতে এ সমাবেশ করে সংগঠনটি।সমাবেশে সংগ্রাম পরিষদের নেতারা বলেন, পোশাকশ্রমিকদের জন্য যে ন্যূনতম বেতন নির্ধারিত আছে, তা দিয়ে সংসার চলে না। তাই মজুরি কাঠামো পুনর্গঠন করা জরুরি। তাঁরা আরও বলেন, পোশাক কারখানার চালিকাশক্তি হচ্ছে মজুর। তাই মজুরি আগে দেওয়া না হলে কারখানায় স্থবিরতা দেখা দেবে। এমনকি নৈরাজ্য-অসন্তোষও দেখা দিতে পারে।সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের সমন্বয়ক মাহবুবুর রহমান। বক্তব্য দেন সংগ্রাম পরিষদের নেতা হারুনুর রশীদ, বাহারানে সুলতান, শবনম হাফিজ, রফিকুল ইসলাম, তাসলিমা আখতার প্রমুখ। বিজ্ঞপ্তি।