ঈদের আগেই সংবাদকর্মীদের বেতন-বোনাস পরিশোধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঈদুল আজহার আগেই গণমাধ্যমকর্মীদের সব বেতন-বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা।
গতকাল সোমবার বিএফইউজের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম এ আজিজ, ডিইউজের (একাংশ) সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। বিজ্ঞপ্তি।