ঈদের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাল বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। ১১ থেকে ২২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে আবাসিক হলগুলো। ১১ জুলাই দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। হল খুলে দেওয়া হবে ২৩ জুলাই সকাল নয়টায়।