ঈদের ছুটি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। ১২ জুলাই থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান জানান, আবাসিক হলগুলো বন্ধ থাকবে ৩০ জুন থেকে। এদিন বেলা তিনটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। ১১ জুলাই সকাল নয়টায় হলগুলো পুনরায় খুলে দেওয়া হবে। ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে।