ঈদের ছুটি শেষে অফিসে প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের ঈদের ছুটি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার তাঁর তেজগাঁও কার্যালয়ে যোগ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বাসসকে জানান, প্রধানমন্ত্রী ঈদের ছুটি শেষে আজ সকাল সাড়ে নয়টায় প্রথম অফিস করেন। অফিসে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দৈনন্দিন কাজের খোঁজখবর নেন।
সারা দেশে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত মঙ্গলবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব ঈদুল ফিতর উদযাপিত হয়।