ঈদের ছুটিতে জরুরি সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতরের সরকারি ছুটিতে জরুরি ও অত্যাবশ্যকীয় নাগরিক সেবা চালু থাকবে। এ বিষয়ে গতকাল সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, চিকিৎসা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, অগ্নিনির্বাপণ, সড়ক, রেল ও আকাশপথে যাতায়াত, জরুরি ব্যাংকিং, পানি, বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি, বর্জ্য ও পয়োনিষ্কাশন সেবা ঈদের ছুটিতেও পাওয়া যাবে। এ ছাড়া ঈদের ছুটিতে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও পরিবীক্ষণের জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় একটি কন্ট্রোল রুম খুলেছে। যার নম্বর ৯৫৪০৭২১। আজ থেকে ৯ জুলাই পর্যন্ত (শবে কদরের পরের দিন ও ঈদের দিন ছাড়া) এই নম্বরে ফোন করে সেবা পাওয়া যাবে। বিজ্ঞপ্তি