ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে সারা দেশে ১২১টি সড়ক দুর্ঘটনায় ১৮৬ জন মারা গেছেন। আর লঞ্চ দুর্ঘটনায় মারা গেছেন ১১ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনের এ কথা বলা হয়েছে। 

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ কথা জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঈদের ছুটির মধ্যে বাস, ট্রেন ও লঞ্চ দুর্ঘটনায় মোট ২০০ জন প্রাণ হারিয়েছেন।