ঈদের ছুটির আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষসহ দুই দিনের সাপ্তাহিক ছুটি। টানা তিন দিনের ছুটিতে ফাঁকা হয়ে গেছে রাজধানী। ছবিটি গতকাল দুপুরে বাংলামোটর এলাকা থেকে তোলা l প্রথম আলো
বাংলা নববর্ষসহ দুই দিনের সাপ্তাহিক ছুটি। টানা তিন দিনের ছুটিতে ফাঁকা হয়ে গেছে রাজধানী। ছবিটি গতকাল দুপুরে বাংলামোটর এলাকা থেকে তোলা l প্রথম আলো

হাটখোলা থেকে সিএনজিচালিত অটোরিকশায় মতিঝিল হয়ে মগবাজার। নতুন চালু উড়ালসড়ক পথে তেজগাঁও। সময় লাগল ১৫ মিনিট।
ফাঁকা ঢাকায় এমন স্বাচ্ছন্দ্য ভ্রমণে আপ্লুত ব্যবসায়ী ইমরান আহমেদ। টেলিফোনে বললেন, সব সময় যদি ঢাকা এমন ফাঁকা থাকত, যানজটমুক্ত!
পয়লা বৈশাখ এবং সাপ্তাহিক দুই দিনের ছুটিসহ মোট তিন দিনের ছুটি পেয়ে রাজধানীর অনেক বাসিন্দা চলে গেছেন ঢাকার বাইরে। তার ওপর গতকাল ছিল শুক্রবার। একরকম ঈদের ছুটিরই আমেজ বিরাজ করছিল রাজধানীজুড়ে।
অফিসপাড়া মতিঝিল, দিলকুশার রাস্তায় গতকাল হকারও বসেননি। নিত্যদিন যানবাহনে গিজগিজ করা ফার্মগেট ছিল প্রায় ফাঁকা। চলাচল করা গেছে সহজে। অত্যন্ত ব্যস্ত এলাকা শাহবাগের সড়কগুলো গতকাল দুপুরে একরকম যানবাহনশূন্যই ছিল। মাঝে মাঝে ছুটে চলছিল সিএনজিচালিত অটোরিকশা। দু-একটি বাস চলছিল হাতেগোনা যাত্রী নিয়ে। বিপণিবিতানের দোকানিরা দিনভরই অপেক্ষায় ছিলেন ক্রেতার।