ঈদের জামাত কোথায় কখন
খুলনা: সকাল সাড়ে আটটায় নগরের প্রধান জামাত হবে খুলনা সার্কিট হাউস ময়দানে। আবহাওয়া প্রতিকূল থাকলে টাউন জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, সাড়ে নয়টায় ও সাড়ে ১০টায় পর পর তিনটি জামাত হবে। সোয়া আটটায় খালিশপুর ঈদগাহ ময়দান ও সাড়ে আটটায় ইসলামাবাদ ঈদগাহ ময়দান, খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন-নূর জামে মসজিদ কমপ্লেক্সে সকাল নয়টা ও দশটায় জামাত হবে।
বরিশাল: নগরের প্রধান ঈদের জামাত সকাল আটটায় কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে হবে। নয়টায় সদর উপজেলার চরমোনাই দরবার শরিফ ও উজিরপুর উপজেলার চাঙ্গুটিয়া বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে দুটি জামাত হবে।
পিরোজপুর: নয়টায় স্বরূপকাঠী উপজেলার ছারছিনা দরবার শরিফে ঈদের বড় জামাত হবে।
ফরিদপুর: শহরে ঈদের প্রথম জামাত হবে সকাল আটটায় আলীপুরে গোরস্থান মসজিদ প্রাঙ্গণে। সাড়ে আটটায় চানমারী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হবে। একই সময়ে ঈদের জামাত হবে অম্বিকা ময়দান, জেলখানা ঈদগাহ ময়দান, শামসুল উলুম মাদ্রাসা, চুনাঘাটা মসজিদ মাদ্রাসা ও বায়তুল মোকাদ্দেম মসজিদে।
যশোর: শহরের অন্তত ৩৫টি স্থানে এবার ঈদের জামাত হবে। এর মধ্যে সবচেয়ে বড় জামাত হবে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। প্রথমটি সকাল সাড়ে আটটায় ও দ্বিতীয়টি নয়টায়। রেল জংশনের প্ল্যাটফর্মের ওপর সকাল সাড়ে আটটা ও সোয়া নয়টায় ঈদের জামাত হবে।