ঢাকায় ঈদের জামাতে শান্তি কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠেয় প্রধান জামাতে নারীদের জন্যও ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। ঢাকা, ২২ আগস্ট। ছবি: হাসান রাজা

জাতীয় ঈদগাহ ময়দানে আজ বুধবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায়।

জামাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া এই জামাতে নামাজ আদায় করেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ। এই জামাতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। হাজারো শ্রেণি-পেশার লাখো মুসুল্লি অংশ নেন এই জামাতে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন। ঢাকা, ২২ আগস্ট। ছবি: হাসান রাজা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন। ঢাকা, ২২ আগস্ট। ছবি: হাসান রাজা

বাংলাদেশে সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব কোরবানির ঈদ নামে পরিচিত।

আজ প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক। নামাজ শেষে বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন তিনি। ঈদের প্রধান জামাতকে ঘিরে আজ কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। মৎস্য ভবন, পল্টনের মোড়, শিক্ষা ভবনসহ চারপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল।

ঈদের নামাজ আদায় শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে কোলাকুলি করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঢাকা, ২২ আগস্ট। ছবি: হাসান রাজা
ঈদের নামাজ আদায় শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে কোলাকুলি করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঢাকা, ২২ আগস্ট। ছবি: হাসান রাজা

এ ছাড়া বায়তুল মোকাররমে এবারের ঈদেরও পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররমে প্রথম জামাত হয় সকাল সাতটায়।