ঈদের জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহার বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার ঈদুল আজহার ১৮৬তম জামাতে ইমামতি করবেন শোলাকিয়া ঈদগাহের খতিব ফরিদ উদ্দিন মাসউদ। সকাল নয়টায় জামাত শুরু হবে।
শোলাকিয়া জামাতকে কেন্দ্র করে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি ইতিমধ্যে যাবতীয় কাজ সম্পন্ন করেছে। মুসল্লিদের থাকা-খাওয়ার সুযোগ-সুবিধাসহ নির্বিঘ্নে নামাজ আদায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।