ঈদের জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছরের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে। এখানে নামাজ পড়তে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, জেলা প্রশাসন, পুলিশ ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি ইতিমধ্যে মুসল্লিদের থাকা-খাওয়ার সুযোগসহ নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের কাজ শেষ করেছে। সকাল নয়টায় জামাত শুরু হবে। ঈদুল আজহার জামাতের জন্য শোলাকিয়া প্রস্তুত। পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, মাঠের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বিভাগের সদস্যরা কাজ করবেন।