ঈদের দিন গরম বাড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋতুর হিসাবে ঈদের দিনটি বর্ষার মধ্যেই পড়ছে। তবে ওই দিন সারা দেশে তুমুল বৃষ্টির সম্ভাবনা কম। মৌসুমি বায়ু দুর্বল অবস্থায় থাকায় আকাশে এখন মেঘ কম। ফলে আগামী দু-তিন দিন বেশি বৃষ্টির বদলে কিছুটা বেশি গরম পড়তে পারে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, কয়েক দিন ধরেই মৌসুমি বায়ু দুর্বল অবস্থায় আছে। আগামী দু-তিন দিনের মধ্যে তা শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। তবে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বেশ কিছু স্থানে ভারী বর্ষণেরও আশঙ্কা আছে।গতকাল সোমবার থেকে আকাশে মেঘ কম থাকায় দিনে সূর্যের তাপ বেশ প্রখর ছিল। ফলে দিনের তাপমাত্রা বেড়ে যায়। এতে আজ ও আগামী কয়েক দিন গরম বাড়তে পারে। আবহাওয়াবিদ সাদেকুল আলম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ঈদের দিন বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তবে সারা দেশে টানা বৃষ্টির সম্ভাবনা কম।