ঈদের দিন চালু থাকবে হিলি স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন চালু থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ বৃহস্পতিবার স্থল ও শুল্ক স্টেশনের সংশ্লিষ্ট সবাইকে কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দিয়েছে।

হিলি স্থল ও শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান প্রথম আলোকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখার জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা ও ঈদুল আজহা উপলক্ষে দেশে পেঁয়াজ ও চালসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাতে না বাড়ে, সে জন্য কর্তৃপক্ষ এ নির্দেশ দিয়েছে।

তবে হিলি সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, অ্যাসোসিয়েশনের কর্মীদের ১ থেকে ৫ সেপ্টেম্বর ছুটি দেওয়া হয়েছে।