ঈদের দিন দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় ঈদুল আজহার দিন বন্ধুর বাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত মেহেদী হাসানের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলায়। তিনি গোবিন্দগঞ্জ কারিগরি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। ঢাকা-জয়পুরহাট মহাসড়কের কালাই উপজেলার বাঁশের সেতু এলাকায় সোমবার একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক মেহেদী, আরোহী সোহান ও ভ্যানচালক আবদুল গুরুতর আহত হন। তাঁদের দ্রুত বগুড়ায় নেওয়ার পথে মেহেদী মারা যান।অন্যদিকে জয়পুরহাট-ঢাকা মহাসড়কের সরাইল এলাকায় সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ছয়জন আহত হন। তাঁরা হলেন: রাজু, মুর্শেদ, সৌভিক, বুলবুল, রঞ্জু, অফিজ উদ্দিন ও নজরুল।