ঈদের দিন প্রধানমন্ত্রী গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার দিন (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার এবং সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টা থেকে বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করবেন।