ঈদের দিন রাজধানীতে কুকুরের উপদ্রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা ও শাহবাগ এলাকায় গত বুধবার ঈদের দিন দুপুর ১২টা থেকে রাত নয়টা পর্যন্ত অন্তত ২৩ ব্যক্তি কুকুরের কামড়ে আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল সূত্র জানায়, ঈদের দিন ওই হাসপাতালে কুকুরের কামড় খেয়ে ৩৭ জন চিকিৎসা নেন। ঢাকা শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে তাঁরা হাসপাতালে এসেছিলেন। গতকাল শুক্রবার ওই হাসপাতালে ভর্তি হয়েছেন আহত ৫০ জন।পুলিশ জানায়, গত বুধবার শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যান, দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও রমনা পার্ক এলাকায় একাধিক কুকুর পথচারীদের ওপর আক্রমণ করে। এ সময় কুকুরের কামড়ে অন্তত ২৩ জন আহত হন। এঁদের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। আহত ব্যক্তিদের তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, পাগলা কুকুরের কামড়ে এঁরা আহত হয়েছেন।