ঈদের নতুন জামা পেয়ে খুশি পুনর্বাসন কেন্দ্রের শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে রাজশাহী‌তে শেখ রা‌সেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কে‌ন্দ্রের শিশু‌দের মা‌ঝে গতকাল নতুন জামা বিতরণ করা হয়। জামা পে‌য়ে উচ্ছ্বসিত শিশুরা l প্রথম আলো
ঈদ উপলক্ষে রাজশাহী‌তে শেখ রা‌সেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কে‌ন্দ্রের শিশু‌দের মা‌ঝে গতকাল নতুন জামা বিতরণ করা হয়। জামা পে‌য়ে উচ্ছ্বসিত শিশুরা l প্রথম আলো

পথ চলতে চলতে কেউ হারিয়ে গেছে, কেউ বাড়ি থেকে পালিয়ে এসেছে, কেউ উদ্ধার হয়েছে হাসপাতাল থেকে, কারও বাবা-মা মারা গেছে, বাবা থেকেও নেই কারও কারও। রাজশাহীর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের এমন সব শিশুও পেয়েছে ঈদের নতুন জামা।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীর উপশহর এলাকায় অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ২০০ শিশুকে ঈদের নতুন জামা তুলে দেওয়া হয়। জামা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ রায়হান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের উপপরিচালক রুবিনা ইয়াসমিন, বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহীর জেলা সংগঠক উমা রানী দাস, উপশহর হাউজিং এস্টেট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক নুরুল আলম প্রধান।

জামা পাওয়ার পর পুনর্বাসন কেন্দ্রের পরিমনি (৭) ও ইমন (৮) বলে, ‘ঈদের দিনে সকালে উঠে নতুন জামা পরব। সবাই মিলে অনেক মজা করব। খুব ভালো লাগছে।