ঈদের পর আবার ওএমএস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর আবারও খোলা বাজারে সুলভমূল্যে চাল বিক্রি বা ওএমএস কর্মসূচি শুরু হয়েছে। গতকাল রাজধানীতে ১০০টি ট্রাকে চাল বিক্রি করেছে খাদ্য বিভাগ। সাতটি বিভাগীয় শহর এবং ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় এ কর্মসূচি চলছে।ঈদের ছুটির পর প্রথম দিন চাল বিক্রি শুরু হওয়ায় ক্রেতাদের সাড়া কম ছিল। প্রতি কেজি চালের দাম আগের মতোই ২৪ টাকা রাখা হচ্ছে। একজন ক্রেতা একসঙ্গে পাঁচ কেজি চাল কিনতে পারবেন। শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন এ কর্মসূচি চালু থাকবে। প্রতিজন ডিলার দিনে তিন টন করে চাল ট্রাকে করে বিক্রি করছেন।ঈদুল ফিতরের ছুটির জন্য ২৯ আগস্ট ওএমএস কর্মসূচি স্থগিত রাখা হয়। রমজান মাস উপলক্ষে ২৪ আগস্ট এ কার্যক্রম শুরু করা হয়।